বরিশালে স্ত্রীর মর্যাদা পেতে যুবকের বাড়িতে চট্টগ্রামের তরুণীর অনশন!
ফেব্রুয়ারি ১৫ ২০২৪, ২০:৫৩
নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ড সাহেবগঞ্জে স্ত্রী মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন। ১৫ ফেব্রুয়ারি দুপুর ০২:০০ টায় হালিম হাওলাদারের পুত্র মোঃ ইমরান হাওলাদারের বাড়িতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা মৌলভী পাড়ার জামাল উদ্দিনের কলেজ পডুয়া মেয়ে আরিফা আক্তার স্ত্রীর মর্যাদা পেতে ঐ কিশোরী অনশনরত অবস্থান করছে বলে জানা গেছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবক ইমরান ও তাঁর পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই কিশোরী আরিফা আক্তার চট্টগ্রামের কুয়েস কলেজের ছাত্রী বলে তিনি দাবি করেছেন। ১৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ওই কিশোরী চট্টগ্রাম থেকে এসে প্রেমিক ইমরানের ঘরের দরজার সামনে অবস্থান করছে।
এ সময় তার সঙ্গে কথা হলে জানান, ২০২০ সালের ১৭ ডিসেম্বর আমাদের চট্টগ্রাম এলাকার মৌলভী পাড়া একটি দোকানে তার সাথে আমার প্রথম পরিচয় হয়। ওই দোকানে ইমরান কর্মচারী হিসেবে কাজ করতো। ইমরান তখন পরিচয় দেয় ওই দোকানদার তার মামা হয়।
পরিচয়ের পর থেকে ইমরানের সাথে আমার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলতে থাকে। কিছুদিন আগে ইমরান আমাকে চট্টগ্রাম থেকে বরিশালে নিয়ে আসে। এরপর বরিশালে কোর্টের মাধ্যমে ইমরান আমাকে বিবাহ করে। পরবর্তীতে ইমরান আমাকে তার বাড়িতে না রেখে তাহার আত্মীয়র বাড়িতে রাখেন।
কয়েকদিন ধরে ইমরান আমার সাথে যোগাযোগ করছে না। ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা হলে আমাকে চট্টগ্রামে চলে যেতে বলেন। অনেক কষ্ট করে ইমরানের বাড়ির সন্ধান পেয়ে আজ স্ত্রী দাবিতে তার বাড়িতে এসেছি। তবে বাড়ি এসে দেখি ইমরানের স্ত্রী ও সন্তানও রয়েছে।
ইমরানের স্ত্রী ও সন্তান রয়েছে সে বিষয়টি আমি আগে জানতাম না। এখন আমার চট্টগ্রামে ফিরে যাওয়ার পথ নেই। ইমরান ও তার পরিবার যদি এখন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেয় তাহলে আমি বড় ধরনের দুর্ঘটনা ঘটাবো। এ বিষয়ে ইমরানের কাছে জানতে চেয়ে ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।









































