বাবুগঞ্জে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ধস

ফেব্রুয়ারি ১১ ২০২৪, ১৮:২৬

নুরে আলম, বাবুগঞ্জ ॥ দেশ যখন ডিজিটাল থেকে স্মার্টে দিকে রূপান্তরিত হচ্ছে। তখন পিছিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে নানা কারণে শিক্ষা ব্যবস্থান দিন দিন বেহাল দশা দেখা দিয়েছে। উপজেলায় ১৩৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বেহাল দশা লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে, প্রতিটি স্কুলেই একজন অথবা দু’জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত নেই। রেজিস্ট্রার খাতায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী থাকলেও ক্লাসে উপস্থিত রয়েছে সর্বোচ্চ ৫ থেকে ১০ জন। এমন অবস্থায় শিক্ষকরা কোন কারণ দেখাতে না পেরে। তাদের দাবি স্কুলের ভবন জরাজীর্ণ ও ছাঁদ থেকে পলেস্তার খসে পরায় অভিভাবকরা তাদের সন্তানকে এসব স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। উপজেলার চত্বরের পাশেই খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ২য় ও ৩য় শ্রেণীর কক্ষে শিক্ষিকারা অফিস বানিয়েছেন।

ও অফিস কক্ষে স্কুলের অভিভাবক কমিটির সভাপতির কেনা সুপারি গাছ ও বালুর বস্তা রেখে আটকে রেখেছেন। এবং ৪র্থ ও ৫ম শ্রেণী কক্ষে পানির বোতল, পলিথিন, কচুরিপানা, বিভিন্ন প্লাস্টিক জাতক দ্রব্যে গোয়াল ঘরে পরিনত হয়েছে। তবে পাশে একটি টিনের ঘরে ক্লাস নেওয়া হচ্ছে। এতে দেখা গেছে পেলে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থী উপস্থিত রয়েছে ৮ জন। এর মধ্যে পেলেতে ২ জন, ১ম শ্রেণীতে ৪ জন ও ২য় শ্রেনীতে ২ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। ৬ জন শিক্ষকদের মধ্যে ২ জন উপস্থিত ছিলেন না। লামচর ক্ষুদ্রকাঠি সুগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিত ছিলেন ২ জন। ৪র্থ শ্রেণীতে ১জন ও ৫ম শ্রেণীতে ১ জন এবং ৫ জন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ৩ জন। রহমতপুর শিশু শিক্ষা কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ৮ জন। পেলেতে ২ জন, ১ম শ্রেণীতে ৩ জন ও ২য় শ্রেণীতে ৩জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এবং ৬ জন শিক্ষককের মধ্যে ৫ জন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলার উত্তর ক্ষুদ্রকাঠি সপ্রাবি,দক্ষিণ মুশুরিয়া সপ্রাবি, উত্তর পশ্চিম রাকুদিয়া সপ্রাবি, পূর্ব বাহেরচর সপ্রাবি, শহীদ আফছার উদ্দিন সপ্রাবি, কেদারপুর হাওলাদার পাড়া সপ্রাবি, পূর্ব ক্ষুদ্রকাঠি সপ্রাবি, কালিকাপুর বাড়ী পাড়া সপ্রাবি, দক্ষিণ ভূতেরদিয়া নতুন চর সপ্রাবি, পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখে ও জানা গেছে, পাঠদানের মান দিন দিন নিম্নমানের হচ্ছে। তাই শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাও কমে যাচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে ৩ থেকে ৮ জনের মধ্যে শিক্ষার্থী উপস্থিত রয়েছে। এবং পাশাপাশি শিক্ষকরাও বিদ্যালয় দিনের পর দিন অনুপস্থিত রয়েছে।

অভিযোগ রয়েছে শিক্ষকদের অনিয়ম, কোচিং বাণিজ্য, পাঠদানে অবহেলা, অকারণে শিক্ষকদের অনুপস্থিতির কারণে শিক্ষার মান তলানিতে যাচ্ছে। এমন বহুবিধ সংকটের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছে অভিভাবকরা। এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, মাদ্রাসা ও বেসরকারি কিন্ডারগার্টেন গুলোতে তাদের সন্তানদের ভর্তি করাতে।

অভিভাবক মনির হোসেন বলেন, প্রতিষ্ঠার শুরুতে এাব বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের উপস্থিত দেখা গেলেও। বর্তমানে শিক্ষকদের অবহেলা ও অনুপস্থিত করণে ছাত্রছাত্রীরা দিন দিন আস্থা হারাচ্ছে। এমনটি চলতে থাকলে ভবিষ্যতে শিক্ষার্থীদের সংকট আরো প্রকট আকার ধারণ করবে।

বাবুগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব জানান, আমিও এ বিষয় ১ বছর আগে জেনেছি এবং অভিযুক্ত প্রতিটি স্কুলেই আমি পরিদর্শন করেছি সেখানে দেখেছি ১ জন বা ২ জন ছাত্রছাত্রীর বেশি উপস্থিত দেখিনি। তিনি আরো বলেন, বর্তমান শিক্ষা অফিসার আসার পর থেকেই প্রাথমিক শিক্ষার বেহাল দশা দেখা দিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে। উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার তার বিরোধিতা করেন এবং সকল সভা ও অনুষ্ঠান অবগত করেন না।

সহকারি শিক্ষা অফিসার ও রহমতপুর ইউনিয়নের ক্লাস্টার রেজাউল করিম জানান, উপজেলায় মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রহমতপুর ইউনিয়ন ৩ টি সহ অন্যান্য ৫ টি ইউনিয়নে ২ টি অথবা ৩ টি করে বিদ্যালয় ভালো ভাবেই চলছে। বাকি সবগুল বিদ্যালয় কোনমতে খুরিয়ে খুরিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার দিলদার নাহার সাক্ষাৎকার দিতে রাজি হননি ও তিনি কোন তথ্য দিতেও রাজি হননি।

তবে তিনি বলেছেন, আমি এখানে নতুন এসেছি। মাত্র দেড় বছর হয়েছে। আমরা এ বিষয় সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। তদন্তের কাজ চলমান রয়েছে। আমাদের জেলা অফিস থেকে কোন তথ্য দিতে বারণ করেছে। তাই আপনাদের কিছু বলতে পারব না।

এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জান বলেন, আমাদের কাছে জেলার তথ্য আছে। উপজেলার তথ্য নিতে হলে উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে নিতে হবে। আমাদের সঠিক তথ্য দিতে কাউকে নিষেধ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া