বরিশালে বৃদ্ধা মাকে মারধর করে বের করে দিলো ছেলে

ফেব্রুয়ারি ০৩ ২০২৪, ১৩:৫৯

 নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের আবহাওয়া অফিস এলাকায় পরিত্যাক্ত অবস্থায় ৯০ বছর বয়সী ওই বৃদ্ধা মহিলাকে বৃহস্পতিবার রাতে দেখতে পায় স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়রা বরিশাল বিমানবন্দর থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিজ সন্তান কতৃক মারধরের শিকার হওয়া বৃদ্ধা বসবাস করতেন নগরীর ১ নং ওয়ার্ডের বটতলা এলাকায়।

তার আদি নিবাস বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠিতে। নির্যাতনের শিকার আজুফা বৃদ্ধার থেকে জানা যায়, পথে পথে ভিক্ষা ও বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে স্বামী হারা এই নারী তার সন্তানকে লালন পালন করেছেন আজুফা। এখন বয়সের ভারে অক্ষম হয়ে পরায় প্রায় প্রতিদিনই নিজ পুত্রবধুর হাতে মারধরের শিকার হন তিনি। সব শেষ ৪ দিন আগে ছেলে ও পুত্রবধু তাকে বাসা থেকে বের করে দেয় পরে রাস্তায় রাত্রী যাপন করেছেন তিনি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছে বৃদ্ধার অভিযুক্ত ছেলে লিটন হোসেন, তিনি জানান, তার মা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করছেন। নিজ মাকে মারধরের কোন ঘটনা ঘটেনি বলেও দাবী তার। এ বিষয়ে উদ্ধারকারী পুলিশ সদস্যদের সাথে কথা বললে তারা জানান, নিজ ছেলের কাছে পুনরায় ফিরতে আগ্রহী নন ভুক্তভোগী ওই বৃদ্ধা। তাই স্থানীয়দের সহায়তায় বৃদ্ধাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া