বরিশালে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভা

ফেব্রুয়ারি ০১ ২০২৪, ২০:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে আসন্ন এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদারের সঞ্চালনায় সভায় জেলার ১০ উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।সভায় ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন এবং অংশগ্রহনকারীদের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া