বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা
জানুয়ারি ৩১ ২০২৪, ২০:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল বিভাগের কমিশনার মো. শওকত আলী।
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এহতেসাম উল হক সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. লিয়াকত হোসেন।









































