নগরীতে নৌকার কর্মীর হাত-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসী বাহিনী
জানুয়ারি ১০ ২০২৪, ১৮:২৩
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে মো. ফিরোজ হোসেন (৩৫) নামে নৌকার এক সমর্থককে হাত-পা ভেঙ্গে গুরুতর জখম করেছে পরাজিত স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থীর লোকজন।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়া প্রধান সড়ক কাঠের পোল সংলগ্ন “আরিয়ান ভ্যারাইটিজ স্টোর” এর সামনে এ ঘটনা ঘটে। পরে আহত ফিরোজকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে গুরুত্বর আহত ফিরোজ হাসপাতালের অর্থপেডিক্স ওয়ার্ডে চিকিৎস্বাধীন অবস্থায় রয়েছে। আহত ফিরোজ কাউনিয়া সরদার সড়ক এলাকার আঃ জব্বার হাওলাদার এর ছেলে। আহত ফিরোজ সাংবাদিকদের জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ভাইর পক্ষে র্দীঘ দিন ধরে কাজ করায় কাউনিয়া এলাকার কিছু লোক আমার উপরে ক্ষিপ্ত হয়ে থাকে।
শুধু তাই নয় কাউনিয়া কমিশনার গলির শহীদ গাজীর ছেলে পিচ্চি সুমন, জাহাঙ্গীরের ছেলে হৃদয় জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর প্রতিদ্বন্ধী সতন্ত্র (ট্রাক প্রতীক) এর সালাউদ্দিন রিপনের পক্ষে কাজ করায় তার প্রতিবাদ করি আমি। তিনি আরো বলেন, নির্বাচনের দিন হামলাকারীরা ট্রাকের পক্ষে সিল মারার চেষ্টা চালালে আমি নৌকার পক্ষে প্রতিবাদ করে থাকি।
এতে হামলাকারীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে থাকে। তারই জের ধরে পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালিয়ে আমার বাম হাত ভেঙ্গে দেয় ও পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আমার কাধের সাথে ঝুলানো ব্যাগে আল আমিন বেকারীর মুদি মালামাল ক্রয় করার জন্য থাকা নগদ ৫,৭৬,০০০ টাকা নিয়া যায়।
আমার ডাকচিৎকারে ঘটনাস্থলের নিকটবর্তী দোকানদার আল আমিন আমাকে বাচানোর জন্য আগাইয়া আসিলে বিবাদীরা তাকেও মারধর করে এবং তাহার দোকানে অবৈধ ভাবে প্রবেশ করিয়া দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর করেন।
হামলাকারীরা হলেন, কাউনিয়া বিসিক এলাকার কমিশনার গলির শহীদ গাজীর ছেলে পিচ্চি সুমন, জাহাঙ্গীরের ছেলে হৃদয়, মনিরের ছেলে আপন ও ১নং ওয়ার্ডের খান সড়ক এলাকার আনিচের ছেলে সোহাগ, শুভ সহ একই এলাকার জালালের ছেলে জিহাদ, মিজানের ছেলে সজিব সহ অজ্ঞাতনামা ৬/৭ জন সন্ত্ররাসী বাহিনী।
এঘটনায় কাউনিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।









































