বরিশালে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
জানুয়ারি ১০ ২০২৪, ১৩:৩১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টায় সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে কাউন্সিলর এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন। এর পূর্বে মহানগর ও জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলার সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ নেতাকর্মীরা। এছাড়া আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।









































