অবরোধের রাতে বরিশালে বিএনপির অগ্নি মিছিল

ডিসেম্বর ০৬ ২০২৩, ২০:১৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপিসহ সমমনা দলের ডাকা চলমান গণতান্ত্রিক অধিকার উদ্ধার ও ভোটারবিহীন সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীর একদফা আন্দোলনের দশম দফায় চলছে অবরোধ। সেই অবরোধকে সফল করতে বরিশালে রাতে অগ্নি মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ও নগরীর রুপাতলীর কাঠালতলা নামকস্থানে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে এ মিছিল বের হয়। এ সময় অগ্নি মিছিল ও মিছিলকারী সদস্যরা গাড়ীচলাচল বন্ধ রাখার শ্লোগান দেয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে মিছিল শেষে আগুনের লাঠিগুলো সড়কে ফেলে দিয়ে নেতাকর্মীরা চলে যায়।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া