উজিরপুরে পার্বত্য শান্তিচুক্তি’র ২৬ বছর পূর্তি উদযাপন

ডিসেম্বর ০২ ২০২৩, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি’র ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক আয়োজনে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় উজিরপুর আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,আঃ হাকিম সেরনিয়াবাত, অশোক কুমার হাওলাদার, এ্যাডঃ সালাউদ্দিন শিবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী।

এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। দুপুর ১২ টার দিকে একটি আনন্দ র‍্যালী উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া