আগৈলঝাড়ায় ধরিত্রী প্রকল্পের আয়োজনে মাঠ দিবস পালিত
নভেম্বর ২৭ ২০২৩, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় উন্নত চাষবাদ চর্চার জন্য জৈব পদ্ধতি এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ শেখার জন্য মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার বিকালে কারতিস বরিশাল অঞ্চলের ধরিত্রী প্রকল্পের আয়োজনে রাজিহার ইউনিয়নের মধ্য রান্তায় কারিতাস মার্কেটিং প্রমোশন অফিসার জর্জ বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মি: চন্দ্রশেখর বসু।
বিশেষ অতিথি ছিলেন রান্তা ২নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন,ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলেটর মি.এডওয়ার্ড অন্তু রায়,মিঠু রানী দাস সহ উপজেলা কৃষি অফিসার, সাংবাদিক, মেম্বর বৃন্দ, স্থানীয় কৃষক, প্রকল্পের উপকারভোগী ও প্রকল্প কর্মীবৃন্দ।
আলোচনা সভায় উন্নত চাষের চর্চার জন্য জৈব বৈচিত্র এবং মার্টির স্বাস্থ্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং ৩ জন কৃষকের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।









































