বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

নভেম্বর ২৭ ২০২৩, ১১:২৫

নিজস্ব প্রতিবেদক ‍॥ বিএনপি ও সমমনা দলের একদফা দাবিতে ৭ম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে আজ সকালে ঢাকা-বরিশাল সহাসড়কের কাশিপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।  মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন। ‍

অন্যদিকে একই দাবিতে অবরোধ কর্মসূচির ২য় দিনে নগরীর আলেকান্দা সংলগ্ন বটতলা ‍এলাকায় বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: মাহফুজুল আলম মিঠুর নেতৃত্বে জেলা ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া