রাতে দোকানের সামনে থেকে ট্রাক্টর উধাও!
নভেম্বর ২৩ ২০২৩, ১৯:৪৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালের গৌরনদীতে এক ব্যবসায়ীর একটি ট্রাক্টর (ট্রলি) চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পশ্চিম বেজহার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা ট্রাক্টর বুধবার (২২ নভেম্বর) রাত দুইটার দিকে চুরি হয়েছে। এতে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।









































