বরিশালে অবরোধ সমর্থনে বিএনপির ৪ মিছিল

নভেম্বর ২২ ২০২৩, ১৬:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচনী তফসলি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বরিশালে পৃথক ৪টি মিছিল করেছে বিএনপি। বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। দুপুর ২টায় নগরীর বান্দ রোড ইদগাহ মাঠ এলাকায় মিছিল করে যুবদল। এছাড়া, নগরীর কাশিপুরে মহানগর শ্রমিকদল ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি গতকাল মঙ্গলবার রাতে মিছিল বের করে।

চলমান অবরোধের মধ্যে বরিশাল থেকে দূরপাল্লার রুটে অল্প পরিমাণ যান চলাচল করেছে। বরিশালের স্থানীয় রুটে বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী ছিল কম। নগরীর অভ্যন্তরেও থ্রি-হুইলার এবং রিকশা-অটোরিকশা চলছে স্বাভাবিকভাবে। দোকান, অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। এদিকে, নগরীতে যে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া