নগরীতে গাঁজা বিক্রির প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা নারীকে মারধর!
নভেম্বর ১৯ ২০২৩, ১৬:৪১
নিজস্ব প্রতিবেদক /// নগরীর কেডিসি এলাকায় গাঁজা বিক্রি প্রতিবাদ করায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। আজ রবিবার (১৯ নভেম্বর) সকাল দশ টার সময় নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ কলোনিতে এ ঘটনাটি ঘটে।
লিমা বেগম জানান, নগরীর কেডিসি বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে খলিল ও তার স্ত্রী ময়না বেগম প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছে। এনিয়ে প্রতিবাদ করায় পূর্বের শত্রুতার জেরধরে মারধরের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ দুই কেজি গাঁজাসহ কেডিসি থেকে ময়না বেগমকে আটক করে জেল হাজতে পাঠায়। দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে ফের গাজা বিক্রি শুরু করেন। কেডিসি এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করলে তা নিষেধ করায় খলিল, জসিম, বিকি আব্দুল্লাহ, ময়না বেগম পথরোধ করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারী কাশ্মী আক্তারকে মারধর করেন।
এসময় আহত কাশ্মী আক্তারের ডাক চিৎকার শুনে তার বোন জামাই রুবেল উদ্ধার করতে গেলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ মারধর ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। রেখা বেগম জানান, আহত কাশ্মী আক্তারকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ তলায় মহিলা ইউনিটে ভর্তি করে উন্নত চিকিৎসার দেওয়া হচ্ছে।
কিন্তু কাশ্মী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বাচ্চার অবস্থা বেশি ভালো না উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা-ও লাগতে পারে বলে ডাক্তার জানান। আহত পরিবার কোতয়ালী মডেল থানায় একটি জিডি দায়ের করেন। জিডি নং ১২-৭২ এবিষয়ে কোতয়ালী মডেল থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম জানান, বিষয়টি শুনলাম।
যদি এধরণের কোনো ঘটনা ঘটে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, কেডিসি বালুর মাঠ এলাকায় মারধরের ঘটনায় জিডি দায়ের করা হয়েছে, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।









































