বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনসার ক্যাম্প উদ্বোধন
নভেম্বর ১৬ ২০২৩, ১৪:০৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় নবনির্মিত আনসার ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে ক্যাম্পটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ববি উপাচার্য বলেন, ‘ক্যাম্পটি স্থাপন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা সার্বক্ষণিক ক্যাম্পাসের অবস্থান করতে পারবে। যা শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সকলের নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আব্দুল্লাহ আল মাসুদ, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, প্রক্টর ড. খোরশেদ আলম, আনসার ও ভিডিপি বরিশাল জেলা কমান্ডেন্ট রাকিব উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদীন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, শিক্ষকমণ্ডলী, দপ্তর প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ২৮ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে আনসার ক্যাম্পের নতুন ভবন নির্মাণ করা হয়। নবনির্মিত এ ক্যাম্পে ৪০ জন আনসার থাকতে পারবে।









































