প্রেমের টানে পাকিস্তানে যাওয়া সেই ভারতীয় নারী দেশে ফিরছেন

অক্টোবর ৩০ ২০২৩, ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুই সন্তানের জননী আঞ্জু। ফেসবুকে পরিচয় হয়েছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার যুবক নাসরুল্লাহর সঙ্গে। গত জুলাই মাসে ৩৪ বছর বয়সী আঞ্জু তার ফেসবুক বন্ধুকে বিয়ে করার জন্য ভারত ছেড়ে পাকিস্তান যান। তবে বিয়ের তিন মাস পর আবার ভারতে ফিরে আসছেন আঞ্জু।

এনডিটিভি জানিয়েছে, দেশে দুই সন্তান ফেলে প্রেমের টানে পাকিস্তানে যান আঞ্জু। সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। তার নামও বদলে যায়। ফাতিমা নামেই প্রেমিককে বিয়ে করেন তিনি। তবে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এতদিন পাকিস্তানে আটকে ছিলেন। সম্প্রতি সেই জটিলতা দূর হয়েছে।

গত আগস্টে পাকিস্তান আঞ্জুর ভিসার মেয়াদ এক বছর বাড়িয়ে দেয়। তার পাকিস্তানি স্বামী নাসরুল্লাহ বলেন, ‘পাক সরকার ছাড়পত্র দিলে ফাতিমা ভারত ফিরে যাবেন।’ তিনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এনওসির জন্য অপেক্ষা করছেন। প্রক্রিয়াটি একটু দীর্ঘ এবং এতে সময় লাগে।

তবে স্ত্রী একেবারেই ভারত চলে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাসরুল্লাহ বলেন, ‘ফাতিমা ভারতে তার সন্তানদের দেখতে যাচ্ছেন। তিনি আবার পাকিস্তানে ফিরে আসবেন। কারণ পাকিস্তান এখন তার বাড়ি।’ ২০১৯ সালে ফেসবুকে বন্ধু হন নাসরুল্লাহ ও আঞ্জু। এরপর গত ২৫ জুলাই তারা বিয়ে করেন। অঞ্জু এর আগে ভারতের রাজস্থানের বাসিন্দা অরবিন্দকে বিয়ে করেছিলেন। তাদের সংসারে একটি ১৫ বছরের মেয়ে এবং ছয় বছরের ছেলে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া