পূজায় এক জেলাতেই ৪০ কোটি টাকার মদ বিক্রি

অক্টোবর ২৫ ২০২৩, ১৯:২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জানা গেছে, পাঁচ দিনের এই উৎসবে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ৩০ কোটি রুপির মদ বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ কোটি ৭৬ লাখ ৫২ হাজার টাকারও বেশি। বুধবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে আরও বলা হয়, সুরাপ্রেমীদের জন্য দুর্গাপূজার ছুটি যে সোনায় সোহাগা তার প্রমাণ আবারও মিলল। কারণ এবার পূজায় কোটি-কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এর মধ্যে সপ্তমীতে বিক্রি হয়েছে ছয় কোটি ৩৪ লাখ রুপির মদ। শুধু তা-ই নয়, এদিন বিলাতি মদকে টেক্কা দিয়েছে দেশি মদ। পূর্ব মেদিনীপুরে যত লিটার বিলাতি মদ বিক্রি হয়েছে, তার দ্বিগুণ বিক্রি হয়েছে দেশি মদ।

অষ্টমীতে বিক্রি হয়েছে ছয় কোটি ৪২ লাখ রুপির মদ। তার মধ্যে দেশি মদের বিক্রিই বেশি। তবে ব্যবধান সপ্তমীর চেয়ে কম। তবে দশমীতে উল্টে যায় সব। নবমীতে মদের বিক্রি কম হলেও দশমীতে ছয় কোটি ৮৪ লাখ টাকার মদ বিক্রি করেছে বিক্রেতারা। প্রতিযোগিতায় এদিনও এগিয়ে দেশি মদ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া