বরিশালে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক ও রেঞ্জ ডিআইজি

অক্টোবর ২২ ২০২৩, ১৩:০৩

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা, উপজেলা সদর, গৈলাসহ বিভিন্ন স্থানের দূর্গামন্ডপ পরিদর্শন করে আইন-শৃংখলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনসহ অন্যানরা।

অন্যদিকে একই সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে বাকেরগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া