গৌরনদীতে দুই যুবলীগ নেতা বহিস্কার

অক্টোবর ১০ ২০২৩, ১৮:০৩

গৌরনদী প্রতিনিধি ॥ সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর যুবলীগের দুই নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলো- পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ হাওলাদার।

মঙ্গলবার বিকেলে গৌরনদী উপজেলা যুবলীগের প্যাডে সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম স্বাক্ষরে তাদের সাময়িক বহিস্কার করা হয়।

উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে উপজেলার কসবা এলাকায় তিন যুবলীগ নেতাকে কুপিয়ে আহত করা হয়। এঘটনায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার ও তার সহযোগীদের আসামী করে মামলা দায়ের করা হয়।

তবে ঘটনার পর থেকে নিজেকে নির্দোষ দাবী করে আসছিলো আল আমিন। অপরদিকে যুবলীগ নেতা আল আমিন হাওলাদারের বহিস্কারের ঘটনাকে গভীর ষড়যন্ত্র দাবী করে তার সমর্থকরা বলেন, এরআগে গৌরনদীতে এক যুবলীগ নেতাকে দুইবার হত্যা চেষ্টা এবং উপজেলার বংকুরা গ্রামের নিরহ বৃদ্ধাকে কুপিয়ে হত্যা মামলার আসামীদের যুবলীগের কমিটিতে পদ দিয়ে পুরস্কৃত করেছিলো একটি মহল। তখনতো কাউকে বহিস্কার করা হয়নি।

এখন ঘটনার সাথে জড়িত না থেকেও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারকে কেন বহিস্কার করা হয়েছে তা গৌরনদীবাসীর কাছে ষ্পষ্ট।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া