বরিশাল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অক্টোবর ০৮ ২০২৩, ১৪:৩৫

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকবৃন্দ।‍

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও আগামী ১২ই অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, বিক্রয় ও আহরণের উপর নিষেধাজ্ঞা থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ভাবে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানালেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া