বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা
অক্টোবর ০৫ ২০২৩, ১৬:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশাল বিশ^বিদ্যালয়ে আলোনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ববির জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ^বিদ্যালয় (ববি) ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকতা পেশা সমাজে সব চেয়ে মর্যাদা সম্পন্ন একটি পেশা।
বাবা মায়ের পরেই জীবনে শিক্ষকের ভূমিকা সব চেয়ে বেশী। আমাদের সমাজ ও দেশ পরিচালনায় নেতৃত্ব দেন শিক্ষকরা। একজন শিক্ষক সমাজ বিনির্মানে তার গবেষণা, ফিলোসফি, গাইডার ও মেন্টর হিসেবে কাজ করেন। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনায় ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষকদের সাথে নিয়ে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু’র সূযোগ্য কণ্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ও শিক্ষকদের সম্মান অক্ষুন্ন রেখেছেন। বঙ্গবন্ধু কণ্যা শিক্ষদের সমাজের সর্ব্বোচ্চ মর্যাদার স্থানে রেখে কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের দ্বারাই দেশ ও জাতির কল্যাণ হয়ে থাকে। তাই শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিবেন যেন সেই শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন ও বাহন করে তাদের জীবনের গতি পথ পরিবর্তন করে দেশ ও জাতির কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বরিশাল বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. তাজিজুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস, আইন অনুষদের ডিন সুপ্রভাত হালদার, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছার, শেখ হাসিনা হল প্রভোস্ট ড. রেহেনা পারভীনসহ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।









































