গৌরনদীতে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা
অক্টোবর ০১ ২০২৩, ১৯:২০
গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর ও কসবা ষ্ট্যান্ডে অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষন আইনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের বরিশাল উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শংকর কুমার দাস উপস্থিত ছিলেন।









































