বরিশালে গণশুনানি এখন দরিদ্র গণমানুষের তাৎক্ষণিক সমাধান
সেপ্টেম্বর ২৭ ২০২৩, ১৯:২০
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসনের গণশুনানিতে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষ জেলা প্রশাসকের কার্যালয় অফিস কক্ষে গণশুনানি চলাকালীন সময় উপস্থিত হয়ে তাদের নানাবিধ সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন।
সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয় গণশুনানিতে প্রায়ই এভাবে শতাধিক মানুষ অংশ নেয়। গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার গণশুনানিতে তাৎক্ষণিকভাবে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা, ৯ জন অসহায় মানুষকে চিকিৎসা সহায়তাসহ ৭ জন অসহায় মানুষকে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
এদের মধ্যে শিক্ষা সহায়তা পেয়েছেন মোঃ ইব্রাহিম তাইব, মোহাম্মদ আমিনুল ইসলাম বান্না, জিহাদ হাসান। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন মোঃ মাসুম, শংকর দাস, মোঃ ইলিয়াস গাজী, জামাল হাওলাদার, কোবির খান, মোসাম্মৎ মাকসুদা বেগম, সেতারা বেগম, মোঃ সাগর হাওলাদার, খাদিজা বেগম বিনতা, পরিবারের জন্য অর্থ সহায়তা পেয়েছেন মোঃ জাকির হোসেন, ফাতেমা বেগম, কাজী হাবিবা আক্তার, মোঃ শাওন মৃধা, মোঃ সানু খান, মোঃ তোফাজ্জল মাতুব্বর, নাসির উদ্দিন।









































