খতনা করার সময় শিশুর গোপনাঙ্গ কেটে দিলেন হাতুড়ে ডাক্তার
সেপ্টেম্বর ২০ ২০২৩, ১৮:২৭
নিজস্ব সংবাদদাতা,বাকেরগঞ্জ বরিশাল।। বরিশাল জেলার বাকেরগঞ্জ পৌর সভার ৮ নং ওয়ার্ডে আল আমিন হাওলাদারের ৭ বছর বয়সী শিশু তাহাসিন এর সুন্নতে খতনা করতে গিয়ে গোপনাঙ্গ (লিঙ্গ) কর্তনের অভিযোগ পাওয়া গেছে হাতুড়ে ডাক্তার শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে। পাদ্রীশিবপুর ইউনিয়নের মৃত অরেজ আলী হাওলাদারের পুত্র গ্রাম ডাক্তার শাহজাহান হাওলাদার।
ভুক্তভোগী আল আমিন হাওলাদার জানান, পাদ্রীশিবপুর ইউনিয়নের গ্রাম ডাক্তার শাহজাহানের সাথে আজ ২০ সেপ্টেম্বর সকালে আমার ছেলের সুন্নতে খতনার জন্য মোবাইল ফোনে যোগাযোগ হয়। এর পর আমার ছেলেকে সুন্নতে খতনা করার জন্য সকাল ৯ টার দিকে শাহজাহান হাওলাদার তার বাড়িতে আসেন। সুন্নতে খতনা করাকালীন সময়ে তার শিশুটির গোপনাঙ্গের সামনের অংশ না কেটে অর্ধেকের বেশি কেটে ফেলে এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দিতে নিয়ে গেলে ডাক্তার আমার ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আমার ছেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ বিষয়ে আমরা বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করবো।
অপরদিকে, স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হাতুড়ে ডাক্তার শাহজাহান হাওলাদারকে আটকে রেখেছে। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অভিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









































