জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীন ব্যাংকের চারা গাছ বিতরণ

আগস্ট ১৫ ২০২৩, ১৯:১০

সোহেল রানা,বাকেরগঞ্জ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের গ্রামীন ব্যাংক শাখার সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১৫ই আগস্ট সকাল ১০টার সময় রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজার গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এমন শ্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে, তাদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষে গ্রামীন ব্যাংকের বাকেরগঞ্জ এরিয়া শাখায় বিনামূল্যে ১ লক্ষ ৩৩ হাজার চারা গাছ বিতরন করা হয়েছে।

রঙ্গশ্রী ইউনিয়নের গ্রামীন ব্যাংক শাখায় মোট ১১ হাজার চারা গাছ বিতারন করা হবে বলে জানিয়েছেন রঙ্গশ্রী শাখার ম্যানেজার মাহাতাব হোসেন। শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক বাকেরগঞ্জ এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস ঝন্টু, পান্নু মৃধা, রঙ্গশ্রী শাখার ম্যানেজার ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা গ্রামীন ব্যাংকের এরিয়া ম্যানেজার মাসুদুর রহমান বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলে আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ এবং বাংলা ভাষা।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার কন্যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশে ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের আল্লাহ জান্নাত বাসি করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সুস্থতা ও দীর্ঘ আয়ু দান করুন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া