বাকেরগঞ্জ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

আগস্ট ১৫ ২০২৩, ১৮:২৩

জিয়াউল হক,বাকেরগঞ্জ বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সব কর্মসুচি পালন করেন।

স্বাধীনতার মহান স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদত বার্ষিকী উপলক্ষে ১৫ আগষ্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভপিতিত্তে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আজীবন সদস্য মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয় (বুয়েট) ছাত্র লীগের সাবেক সভাপতি ও বিটিআরসির ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ ঝন্টু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ।

উপজেলা নেতৃবৃন্দের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুল ইসলাম নান্না, উপজেলা ভাইস চেয়ারম্যন মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের সদস্য শওকত হোসেন সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাশ শিবু, সৈয়দ মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ স্বপন দাস।পৌর আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান যোমাদ্দার।

এছাড়াও উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, যুবলীগ সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন। ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পৌরসভার সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ জনগনের অংশগ্রহণে এক বিশাল শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। অংশগ্রহনকারীরা জানায়, এটা ছিল বাকেরগঞ্জের এযাবত কালের বড় র‌্যালী।

পরে সরকারী কলেজ হল রুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ৭৫ এর ১৫ আগষ্ঠ নিহত সকল শহীদদের জন্য দোয় করা হয়। এরপরে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া