হিজলায় ৪টি গাঁজা গাছ সহ পুলিশের হাতে আটক ১

আগস্ট ১৪ ২০২৩, ১৭:৫১

হিজলা প্রতিনিধি, বরিশালের হিজলা উপজেলায় ৪টি গাঁজা গাছ সহ পুলিশের হাতে আটক ১ জন। আটক ব্যক্তি মূত মোসলেম মিয়াজীর ছেলে আমির মিয়াজী (৩৫)।

সোমবার দুপুর ৩টার সময় হিজলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট থেকে তাঁকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কোড়ালিয়া গ্রামের নিজ বাড়ির থেকে ৪ কি গাঁজা গাছ উদ্ধার করে।

স্থানীয় একাধিক সচেতন মানুষ জানায় এলাকায় রাত হলেই গাঁজা ইয়াবা বাহিনীর পাঁয়তারা দেখা যায়। প্রায় রাতে বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে।

গাঁজা গাছ সহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে হিজলা থানা ভারপ্রাপ্ত জুবাইর বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাঁজা চাষী আমিরের বাসায় গাঁজার চাষ হচ্ছে।

তখন আমি সহ একটি চৌকস টিম নিয়ে তাকে আটক করি। পরে জিজ্ঞাসাবাদ স্বীকার করলে বাগান থেকে গাছগুলো উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া