শ্রমিকদল নেতা নুরে আলমের মৃত্যু শোকাহত পরিবারের পাশে সরোয়ার

আগস্ট ০৩ ২০২৩, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: নুরে আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শ্রমিকদল নেতা আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের পাশে গিয়ে শান্তনা ও শোক জানিয়েছেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব এ্যাড.মো:মজিবুর রহমান সরোয়ার।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে বরিশাল সিটির ২৯ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পরে। স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স (৫৫) বছর ছিল। তিনি স্ত্রী, ২ পুত্র সন্তান ও ৩ কন্যা সহ-অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। মৃত নুরে আলম বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়ন এর নির্বাচিত সহ-সাধারন সম্পাদক ও ২৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবার’র প্রতি সমবেদনা জানিয়েছে শ্রমিক ইউনিয়ন, বাস মালিক গ্রুপ, বরিশাল মহানগর, জেলা বিএনপি ও শ্রমিক দল।

গতকাল বাদ আছর বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের জানাযা শেষে ২৯ নং ওয়ার্ডের আঞ্জুমান গোরস্থানে মৃত নুরে আলমকে দাফন করা হয়। নুরে আলম’র জানাযায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর, জেলা শ্রমিক দলের আহবায়ক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও