বাকেরগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই নারী সহ আহত -৩
জুলাই ২৭ ২০২৩, ২২:২৩
নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নে জমি জমা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি বুধবার গভীর রাতে বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের ৫নং চর ভাতশালা গ্রামের ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
আহত সূত্রে জানা গেছে, পারভীন বেগমের পৈত্রিক সম্পতি র্দীঘ দিন ধরে একই বাড়ির প্রতিপক্ষ লোকমান সিকদার, আসলাম সিকদার, কালাম সিকদার গংরা দখল করা চেষ্টা চালিয়ে আসছে। পরে তারা বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রতিপক্ষরা প্রশাসনকে ম্যানেজ করে ফেলায় অভিযোগটি এজাহার হয়নি।
আহত পরভীন বেগম আরো বলেন , থানায় অভিযোগ দেওয়ার পরে কিছু দিন চুপ ছিলো লোকমান সিকদার বাহিনী। হঠাৎ বুধবার রাতের আধারে আমাদের পৈত্তিক সম্পত্তিতে জোর পূর্বক দেওয়াল নির্মানের কাজ শুরু করেন লোকমান বাহিনী। এতে আমরা বাধা দেওয়ায় প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে আমি পারভীন বেগম (৫০), রহিমা বেগম (৬৫) , রফিকুল ইসলাম (৪০) কে মারধর করেন এবং কি কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখেন।
পরে স্থানীয়রা ফরিদপুর পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা হলেন একই বাড়ির লোকমান সিকদার, আসলাম শিকার, কালাম সিকদার,ইমরান শিকদার, ফজলা শিকদার, পানু বেগম, খাজিজা বেগম, হামিদা বেগম, রাজিয়া বেগম সহ আরো বেশ কয়েক জন।
বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই ফুয়াদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বুধবার রাতে আমার টহল ডিউটি ছিলো।
হঠাৎ রাত সাড়ে ১২ টার দিকে একটি ফোন আসে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হচ্ছে। খবর পেয়ে আমি ও আমার সাথে থাকা ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যাই। এবং ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুই মহিলা রক্তাত অবস্থায় রাস্তায় পরে আছে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাউফল হাসপাতালে পাঠাই।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা উন্নত চিকিৎসার বরিশাল হাসপাতালে প্রেরন করেন। এবিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। এঘটনায় রবিবার বরিশাল আদালতে মামলা দায়ের করবে বলে জানিয়েছেন আহতরা।









































