রাস্তা সম্প্রসারণে গুঁড়িয়ে দেওয়া হলো ৩০০ বছরের মসজিদ
জুলাই ১৭ ২০২৩, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বরসরাতে গত শুক্রবার ৩০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে ফেলা হয়েছে।
রাস্তা সম্প্রসারণের জন্য মসজিদটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। তবে দেশটির সাধারণ মানুষ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কর্তৃপক্ষ এর নিন্দা জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ১৭২৭ সালে মসজিদটি নির্মাণ করা হয়। এতে ৩৬ ফুট উঁচু একটি মিনার ছিল। মসজিদের দেওয়াল ছিল লাল মাটির তৈরি ইটের। গত শুক্রবার সকালে বুলডোজার দিয়ে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়।
শহরের যানজট নিরসনে মসজিদটি ভাঙার সিদ্ধান্ত নেয় বসরা গভর্নর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মসজিদসংলগ্ন রাস্তাটি বেশ সংকীর্ণ। এতে ব্যাপক যানজট দেখা দেয়, তাই রাস্তা সম্প্রসারণের জন্য মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
বসরার একজন বাসিন্দা মাজেদ আল হোসেইনি মসজিদের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে বলেন, সবাই নিজেদের ঐতিহ্য এবং ইতিহাস সংরক্ষণ করে কিন্তু তারা এখানে সব ধ্বংস করছে।
দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আহমেদ আর-বাদরানি রয়টার্সকে বলেন, তিনি সিরাজি মসজিদের মিনার ভেঙে ফেলার অনুমতি দেননি। স্থানীয় পুরাকীর্তি কর্তৃপক্ষ বসরার গভর্নরের সঙ্গে মিনারটি সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত ছিল।
বরসার গভর্নর আসাদ আল এইদানি মসজিদ ভেঙে ফেলার বিষয়টি তদারকি করেছেন। তিনি দাবি করেছেন, মিনারটি সরিয়ে নেওয়ার জন্য একবছর তাদের সময় দেওয়া হলেও তারা তা করেনি।









































