নগরীর পলাশপুরে ইয়াবাসহ ইলিয়াস আটক

জুলাই ১২ ২০২৩, ২১:৩১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কালেমা চত্বর ২ নং গলির মুখে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশী করে (১৫) পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন, নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা মৃত্যু হানিফ সরদারের ছেলে মোঃ ইলিয়াস সরদার (৩৪)। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান (আসাদ) বলেন, পলাশপুর এলাকায় দীর্ঘদিন ধরে ইলিয়াস সরদার মাদক ব্যবসা করে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পলাশপুর কালেমা চত্বর থেকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া