প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
জুন ২০ ২০২৩, ২০:৩৬
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২০ জুন) পটুয়াখালী সার্কিট হাউসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
এ সময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, স্মার্ট বাংলাদেশে স্মার্ট গণমাধ্যম কর্মী তৈরিতে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। আমরা বাস্তবতার সাথে মিল রেখে প্রেস কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম কর্মী তৈরির জন্য নানান বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করছি। সাংবাদিকদের ডিজিটাল ডাটাবেইজ করতে কাজ করছি।









































