বরিশালে শুরু হচ্ছে দু’দিনব্যাপী সাহিত্যমেলা
জুন ১৯ ২০২৩, ২০:১৩
নিজস্ব প্রতিবেদক ॥ তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল-এর ব্যবস্থাপনায় বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামী ২০-২১ জুন, দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় সাহিত্যমেলা অনুষ্ঠিত হবে।
মেলার উদ্বোধন দিনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।
সাহিত্যমেলায় আলোচনা ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনী, নাটকের অংশবিশেষ পাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। সাহিত্যমেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।









































