আ’লীগ নেতাকে মিষ্টি মুখ করিয়ে বিপাকে বিএনপি নেত্রী

জুন ১৯ ২০২৩, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে মিষ্টি মুখ করিয়ে বিপাকে পরেছেন মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথি।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় মহিলা দলের নেতৃবৃন্দরা। জানা গেছে, তিনি (তিথি) মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহম্মেদ মান্না নগরীর ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে বিজয়ী হওয়ার পর সম্প্রতিসময়ে তাকে মিষ্টিমুখ করিয়েছিলেন।

সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে বিএনপি হার্ডলাইনে রয়েছে। যেখানে আমরা নির্বাচন বয়কট করেছি, সেখানে নির্বাচনের সাথে কেউ যেকোনোভাবে সম্পৃক্ত হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদ্য সমাপ্ত বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় বিএনপির বহিস্কৃৃত ১৯ প্রার্থীর পর নির্বাচনের সাথে সম্পৃক্ততা পাওয়া একডজন নেতাকর্মীর তালিকা করা হয়েছে। শোকজের বিষয়ে মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা ইয়াসমিন তিথি বলেন, আমি যে ওয়ার্ডে থাকি সেখানে ক্ষমতাশালীরা খুব প্রভাবশালী। তাদের চাঁপে বাধ্য হয়ে মিষ্টি খাওয়ানোর অনুষ্ঠানে যেতে হয়েছে। নোটিশের লিখিত জবাব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া