বরিশালে ছাত্রলীগের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত
বরিশালের উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করতে হবে- ইনান
জুন ০১ ২০২৩, ২০:৫৯
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ কে নৌকা প্রতীকে জয় করতে বরিশাল জেলা ও মহানগর ছাত্র লীগের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ যৌথ সমন্বয় সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান’র সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, আমার পক্ষ থেকে ছাত্র লীগের সকল কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঐতিহ্যবাহি একটি সংগঠন ছাত্রলীগ।
৭০ দশক থেকে বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে এ ছাত্রলীগ অবদান রেখেছে। আমি আশা করছি বর্তমান ছাত্রলীগ তার ধারাবাহিকতা বজায় রাখবে। আগামী ভবিষ্যতের জন্য আপনারা সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন। সঠিক ও উপযুক্ত নেতৃত্বের বিকল্প নেই। এই ছাত্রলীগের মাধ্যমে আগামী নেতৃত্ব আসতে হবে। এ জাতীকে এগিয়ে নিতে হবে, বুদ্ধি-জ্ঞান দিয়ে সঠিক নেতৃত্ব দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পাঠিয়েছে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো।
বিগত দিনে ছাত্রলীগ আমাকে যেভাবে সাহায্য করে আসছে আগমীতেও এভাবে আমাকে সাহায্য করবে বলে আমি মনে করি। বরিশালের মানুষ এতোদিন উন্নয়ন বঞ্চিত ছিলো। তারা এর পরিবর্তন চাচ্ছেন। তারা চাচ্ছেন নতুন নেতৃত্ব। আপামর মানুষ নৌকাকে সমর্থন জানাচ্ছেন। তারা উন্নয়নের জন্য আবারও নৌকাকে বিজয়ী দেখতে চান। নির্বাচিত হলে এই সব মানুষদের প্রত্যাশা পুরনে সর্বাত্তক চেষ্টা করবেন বলে তিনি জানান। নৌকার বিকল্প নাই শেখ হাসিনার বিকল্প নাই উল্লেখ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল কে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের কে নিয়ে স্বপ্ন দেখেন। তাই নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
শেখ হাসিনার স্বপ্নের বরিশাল গড়তে হলে শেখ হাসিনার মনোনীত প্রার্থী কে বিজয় করতে হবে। আজ থেকে আগামী ১০ তারিখ পর্যন্ত বরিশালের অলিগলিতে নৌকার প্রচারণা চালাতে হবে। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে বুঝাতে হবে নৌকার বিকল্প নাই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার প্রার্থীকে বিজয়ী করে নতুন বরিশাল গড়তে হবে। পরে ইনান তার বক্তব্যের শেষে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন। এসময় তার সাথে শ্লোগানে তাল মিলায় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মিরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহনগর (দক্ষিন) ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারন সম্পাদক সজল কুন্ড, ঢাকা মহনগর (উত্তর) ছাত্রলীগের সাধারন সম্পাদক সাগর আহমেদ শামীমসহ বরিশাল মহনগর ও বিভাগের সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









































