যুক্তরাষ্ট্রে মোটরসাইকেল ব়্যালিতে গুলিবর্ষণ, নিহত ৩

মে ২৯ ২০২৩, ১৯:৩৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত বার্ষিক মোটরসাইকেল ব়্যালিতে আকস্মিক গুলি চালনার ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। -আজকাল কলকাতা

শনিবার রেড রিভার শহরে স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রেড রিভারের মেয়র লিন্ডা ক্যালহাউন বলেন, এই ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোনও একটি অপরাধী চক্র এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মোটরসাইকেল ব়্যালির ওয়েবসাইটে বলা হয়েছে, ৪১তম মেমোরিয়াল ডে উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। যেটি ২৫ মে থেকে শুরু হয়ে ২৯ মে পর্যন্ত চলবে। এই মোটরসাইকেল ব়্যালিতে ২৮ হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও