বিসিসি’র নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ মোট ১৯৮ জনের মনোনয়ন পত্র জমা

মে ১৬ ২০২৩, ১৮:১০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে ১০ জনসহ কাউন্সিলর ও সংরক্ষিত মিলিয়ে মোট ১৯৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টায় নির্বাচন অফিস থেকে এসব তথ্য নিশ্চিত করেন। এরমধ্যে ১০ মেয়র প্রার্থীসহ ১৪৬ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনে ৪২ জন মনোনয়নপত্র দাখিলও করেছেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, আওয়ামী লীগ মনোনীত আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন, আলী হোসেন হাওলাদার, মো. আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে ১০ কাউন্সিলর সাধারণ পদে ১৬৪ জন এবং সংরক্ষিত আসনে ৪২ জনসহ মোট ১৯৮ মনোনয়ন পত্র জমা দিয়েছে।

আগামি ১৮ মে যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে। এর পরেই প্রতিক বারাদ্ধ হবে ২৬ মে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে আচরণবিধি লঙ্ঘন করায় ৯ জন প্রার্থীকে ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া