সংসদ উপনেতা মতিয়া চৌধুরী: প্রজ্ঞাপন জারি
জানুয়ারি ১৭ ২০২৩, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি আবদুল হামিদ উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে সংসদ উপনেতার পদটি শূন্য হয়।
এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
আ/ মাহাদী









































