ইজতেমা ময়দানে বিদেশিদের সঙ্গে সা’দ পন্থীদের ধস্তাধস্তি

জানুয়ারি ১৬ ২০২৩, ০৪:০৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব রোববার (১৫ জানুয়ারি) সমাপ্ত হয়েছে। এ পর্বে যোগ দেন মাওলানা জোবায়েরের অনুসারী বিশ্বের ৬ হাজার ৮৩৮ জন বিদেশি মুসল্লিগণ।

আখেরি মোনাজাতের পরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করতে শুরু করেছেন। তবে বিদেশিরা ছিলেন তাদের নির্ধারিত স্থানে।

রোববার বিকালে মাওলানা সা’দ পন্থীদের ১০/১৫ জনের একটি দল বিদেশিদের নির্ধারিত স্থানে হঠাৎ প্রবেশ করে। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কেন্দ্রের সামনে দুটি গাড়িতে করে বিদেশিদের নিয়ে যেতে চাইলে সেখানে থাকা স্বেচ্ছাসেবীরা বাধা দেন।

একপর্যায়ে সা’দ পন্থীর লোকেরা বিদেশিসহ বাংলাদেশি মুসল্লিদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সা’দপন্থীদের বিদেশি কামরা থেকে বের করে দেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা। ওই কর্মকর্তারা বলেন, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

তারা বলেন, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি সহ ইজতেমায় আসা সকল মুসল্লিরা সোমবার সকাল ১০ টার মধ্যে মাঠ ত্যাগ করার জন্য বলা হয়েছে। মাঠের ভেতর থাকা মুসল্লিরা অধিকাংশ চলে গেলেও বিদিশীরা অধিকাংশই থেকে গেছেন। তাদের বলা হয়েছে সোমবার সকাল ১০ টার মধ্যে মাঠ ত্যাগ করতে। এরই মধ্যে রাতে অনেক বিদেশি মুসল্লি মাঠ ছাড়ছেন। তারা হাজিক্যাম্পে অবস্থান নিবেন।

পুলিশ ও ইজতেমা আয়োজক সূত্র জানিয়েছে, সা’দপন্থীরা আগামী শুক্রবার (২০) জানুয়ারী থেকে মাঠে প্রবেশ করবেন। কিন্তু কোনো অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করে রোববার বিকালে বিদেশিদের ওপর ধস্তাধস্তি দুঃখজনক।

আজ সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে মাঠ বুঝে নিবেন সা’দ পন্থীরা। এরপর মাঠে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার এবং খিত্তাগুলো নির্মাণের কাজ শুরু করবেন মঙ্গলবার থেকে।

ইজতেমা আয়োজক সূত্র জানায়, ইজতেমার প্রথম পর্বে যেসকল বিদেশি মুসল্লি এসেছেন তারা ১০ দিনের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

অনেকে রোববার সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত ইজতেমা মাঠ ত্যাগ করলেও চার ভাগের তিনভাগ বিদেশি মুসল্লি খিত্তায় খিত্তায় অবস্থান করছে। সোমবার ফজর থেকে সকাল ১০ টার মধ্যে সবাই মাঠ ত্যাগ করবেন বলে জানিয়েছেন ইজতেমা আয়োজক।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া