নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার

অক্টোবর ২৪ ২০২৬, ২২:০৩

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মো. রাজিব সিকদার, মিতা মৃত আমির আলী সিকদারের ছেলে

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুম্মান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জসিমসহ পুলিশের একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া বকুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তাকে সন্দেহ ভাজন তার দেহ তল্লাশি করে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক রাজিবকে ইয়াবাসহ নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া