খাল থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৭ ২০২৫, ১৯:৫১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার একটি খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের খালে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের জোড়া ব্রিজ এলাকার কেরানি বাড়ির সামনের রাস্তা দিয়ে পথচারীরা বাজারে যাবার সময় খালের মধ্যে ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। পরে স্থানীয় চৌকিদারকে জানালে তিনি নেছারাবাদ থানায় জানায়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পিরোজপুরের সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা জানান, অজ্ঞাত একজন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও