মঠবাড়িয়ায় এক দিনমজুর কে মামলা দিয়ে হয়রানির অভিযোগ
নভেম্বর ০৬ ২০২৪, ১৮:৫৩
মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চুন্নু ফরাজী (৬০)নামে এক দিন মজুর কে একের এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূএে জানা যায়,গুলিসাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোতখালী গ্রামের মৃত আজিজ ফরাজির ছেলে চুন্নু ফরাজির একই এলাকার মৃত ইয়াসিন আকনের ছেলে সাবেক ইউপি সদস্য গোলাপ মিয়া আকনের সাথে দীর্ঘদিন ধরে ভিটা বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
দিনমজুর চুন্নু ফরাজি দীর্ঘ একশ’ বছর ধরে পৈত্রিক ও সাব- কবলা দলিল মূলে ৭১ শতাংশ ভিটা বাড়ির সম্পত্তির মালিক হয়েও বার বার হয়রানির শিকার হচ্ছেন।
ওই বিরোধের জেরে গোলাপ মিয়া আকন ভিটা বাড়ির সম্পত্তির দখল ও চুন্নু ফরাজি সৃজিত বিভিন্ন প্রজাতির মূলবান গাছ কেটে নেয়ার পায়তার করে আসছে।দিনমজুর চুন্নু ফরাজি পৈত্রিক ও কেনা জমিতে গোলাপ মিয়া সম্পত্তি পাবে এমন অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ দিয়ে আসছেন।
গোলাপ মিয়া আকন সম্পত্তির মালিকানা দাবী করে গত ৫ জুলাই ২৪’ তারিখ ইউপি চেয়ারম্যান বরাবরে আবেদন করলে তিনি সম্পত্তির বিরোধ নিষ্পত্তি জন্য সালিশ বরণ করে দেন।
এরপরেও ক্ষান্ত হয়নি গোলাপ মিয়া।তিনি সালিশ বৈঠক চলাকালীন সময় পুনরায় গত ৩১ অক্টোবর ২৪’ তারিখ বাদী হয়ে মঠবাড়িয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারায় মামলা করে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।দিনমজুর চুন্নু ফরাজি জানান,আমাকে প্রতিপক্ষ গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে হয়রানি করছেন।
আমার রোপন কৃত বড় বড় গাছ কেটে নেয়ার পায়তারা করছেন।তাছাড়া তিনি কোন সালিশ ব্যবস্থা মানছে না।চেয়ারম্যানের সালিশ বৈঠক চলমান।অথচ তিনি আমার নামে হয়রানি করার জন্য মামলা করেছেন।








































