মঠবাড়িয়ায় দুটি অবৈধ ইটের পাজা ও করাত-কলে ভ্রাম্যমান আদালতের জরিমান

মার্চ ০৬ ২০২৪, ১৭:৫০

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ও দাউদখালী ইউনিয়নে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এবং ‘করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২’ বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।বুধবার(৬ মার্চ) দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।

এ সময় আইন লঙ্ঘন করে অবৈধ পাজায় ইট পোড়ানোর জন্য প্রস্তুত করতে এবং লাইসেন্স ব্যতীত করাত-কল পরিচালনা করার অপরাধে খায়ের ঘটিচোরা গ্রামের ফজলুল হক সরদারের ছেলে মো: পান্না সরদারকে ইটের পাজায় ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা, মিরুখালীর ওয়াহেদাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ হানিফ কে ইটের পাজায় ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ ইটের পাজা দুটি বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়াও দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে লাইসেন্স ব্যতীত করাত-কল পরিচালনা করায় হাসেম আলী খাঁর ছেলে হানিফা কে ৬,০০০( ছয় হাজার) টাকা জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান, জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও