সাধারণ মানুষকে বন্ধু মনে করে না আমলারা: হাইকোর্ট

ডিসেম্বর ০৮ ২০২২, ২১:০৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ আদালত বলেছেন, সচিবরা, সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করে না। তারা নিজেদের অনেক বড় কিছু মনে করেন। সরকারি কর্মকর্তারা জনগণকে বন্ধু মনে করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতো না বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

দেশের বিভিন্ন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তাদের দায়ের করা আদালত অবমাননার (Contempt Petition) শুনানি শেষে  হাইকোর্টের মামনীয় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান-এর গঠিত সমন্ময় বেঞ্চ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এ মন্তব্য করেন।

আদালত অবমাননার (Contempt Petition) আগামী ১০ জানুয়ারী ২০২৩ খ্রি. তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য্য করেন। বিবাদী হলেন সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

পিটিশনারদের পক্ষে শুনানী করেন এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া এবং রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।

এ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন বাংলাদেশের সকল পৌরসভায় উপ-অ্যাকাউন্ট ও অডিট বিভাগের পরিবর্তে হিসাব ও নিরীক্ষা বিভাগ গঠন করার জন্য দেশের বিভিন্ন পৌরসভায় হিসাব রক্ষণ কর্মকর্তা পদে কর্মরত ১৪ জন কর্মকর্তা বিভিন্ন সময়ে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করেছিলেন। কিন্তুু বারবার যোগাযোগ করার পরেও সংশ্লিষ্ট দপ্তর হিসাব রক্ষণ কর্মকর্তাগণ কর্তৃক দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করার বিষয়ে কোন ব্যাবস্থা গ্রহণ না করায় অন্য কোন উপায় না দেখে উক্ত ১৪ জন অফিসার বাদি হয়ে বিগত ২০১৭ খ্রি. সালে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। পরবর্তীতে উক্ত রিটের শুনানী শেষে বিগত ২০/১১/২০১৭ খ্রি. তারিখ মাহামান্য আদালত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-কে রিট পিটিশনার কর্তৃক দাখীলকৃত ২ (দুই) টি দরখাস্ত কোন ব্যর্থতা ছাড়া ১ (এক) মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন।

পরবর্তীতে রাষ্ট্রপক্ষ মহামান্য হইকোর্ট বিভাগের উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করলে বিগত ২৩/০৭/২০২০ খ্রি. তারিখ মহামান্য আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের দায়েরকৃত সিভিল পিটিশনটি খারিজ করেন যার ফলে মহামান্য হাইকোর্টের আদেশ বহাল থাকে। কিন্তু ইতিমধ্যে দির্ঘ্যদিন অতিবাহিত হয়ে গেলেও সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন না করায় রিট পিটিশনারগণের মধ্যে থেকে ১২ জন আদালত অবমাননার (Contempt Petition) মামলা দায়ের করলে প্রাথমিক শুনানীতে বিজ্ঞ আদালত ৬ বছরেও দুইটি আবেদন নিষ্পত্তি না করার বিষয়ে জানতে পেরে সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এরূপ কার্যক্রমে ক্ষুব্ধ হয়ে সচিব-কে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য অদ্যকার তারিখ ০৮/১২/২০২২ খি. ধার্য্য করেন।

অদ্য স্থানীয় সরকার সচিব-এর প্রতিনিধি হিসেবে হাজির হন উপ-সচিব মোঃ আব্দুর রহমান। ৬ বছরেও  অ্যাকাউন্টস অফিসারদের আবেদন নিষ্পত্তি না করায় আদালত অসন্তোষ প্রকাশ করে বলেন ৬ বছরে একটি আবেদন নিষ্পত্তি করতে পারলেন না। পক্ষে-বিপক্ষে যাই হোক আদালতের আদেশের প্রতি সম্মান দেখিয়ে আবেদনটি অনেক আগেই নিষ্পত্তি করা উচিত ছিল। পরবর্তীতে বিস্তারিত শুনানী শেষে উপ-সচিব আবেদনটি নিষ্পত্তি করার জন্য সময় প্রার্থনা করলে মহামান্য আদালত আগামী ১০/০১/২০২৩ খি. তারিখ মামলাটি শুনানীর জন্য দিন ধার্য্য করেন।

পিটিশনারগণ হলেন (১) কাউছার মাতুব্বর, (২) গোলাম মোহাম্মদ, (৩) আলেক মিয়া, (৪) রেজাউল হক শাহা, (৫) খোকন চন্দ রায়, (৬) আবু শাহাদাত মোঃ সায়েম, (৭) মোঃ শফিকুল ইসলাম, (৮) দেলোয়ার হোসেন, (৯) রোজিনা পারভিন, (১০) ইকবাল হোসেন, (১১) শুকুর মিয়া এবং (১২) আবু সুফিয়ান।

সংবাদটি শেয়ার করুন....