নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে মির্জা ফখরুল

ডিসেম্বর ০৮ ২০২২, ১০:৫৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে দুই মামলার হাজিরা দেবেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আদালতে পৌঁছান মির্জা ফখরুল। পরে তিনি তার আইনজীবীর চেম্বারে বসেন।

তার আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি মামলার হাজিরা ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের আদালতে উপস্থিত হবেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....