বরিশাল মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ডিসেম্বর ০৮ ২০২২, ১১:০৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: আজ ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস। দিবসটি উপলক্ষ্যে নগরীর ওয়াপদা কলোনির নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমির স্মৃতি ‘৭১ স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ও নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড সহ পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় ওয়াপদা কলোনির বধ্যভূমির স্মৃতিস্তম্ভ ‘৭১রে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বিভাগীয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নবাগত জেলা প্রশাসক। এসময় তিনি মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন....