বাকেরগঞ্জে অটোরিক্সার চাপায় শিশু নিহত

ডিসেম্বর ০৭ ২০২২, ২২:২৮

আমার বরিশাল ডেস্ক,

বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বাকেরগঞ্জে অটোরিক্সায় চাপায় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু হলো পাঁচ বছর বয়সী রায়হান সিকদার।

সে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর গ্রামের রাসেল সিকদারের ছেলে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, শিশু রায়হান মহেশপুর গ্রামে নানা বাড়ীতে বেড়াতে এসেছে। সন্ধ্যায় মহেশপুর বাজারে এসে রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়।

 

তখন একটি অটোরিক্সা এসে পড়লে নিচে চাঁপা পড়ে শিশু রায়হান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। ওসি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

 

পরিবার শিশুর মরদেহ বিনা ময়না তদন্তে নেয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করবে। অনুমতি পেলে লাশ বিনা ময়না তদন্তে দেয়া হবে। তিনি জানান, দুর্ঘটনার পর চালক অটোরিক্সা রাস্তার পাশে রেখে পালিয়েছে। অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....