কলেজে বিশ্ববিদ্যালয় গুলোকে মর্ডান টেকনোলজি সমৃদ্ধ করা হবে-বরিশালে শিক্ষা মন্ত্রী

নভেম্বর ১৬ ২০২৬, ১৫:৫০

আমার বরিশাল ডেস্ক,

বরিশাল ॥
কলেজে বিশ্ববিদ্যালয় গুলোকে মর্ডান টেকনোলজি সমৃদ্ধ করা হবে। আর ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীর মাঝে নতুন বই পৌঁছে দেওয়া হবে বলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রী বলেন,

মেধাবীদের কোন ভিসা লাগেনা। মেধাবীদের কোন ঠিকানা লাগেনা। বিগত সরকার শিক্ষা খাতে পিছনে নিয়েছে। ২০০১ থেকে ২০০৬ শিক্ষা খাতে যেখানে নেয়া হয়েছিল, বিগত সরকার সেটি ব্যাক গিয়ারে নিয়েছে। আজ সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ (১৬ নভেম্ব) সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় তিনি প্রধান অতিথির শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন উপিস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, এর আগে বিগত সরকার শিক্ষা খাতে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ দিত সেখান থেকে আবার আইসিটি খাতেও নেয়া হতো ফলে শিক্ষার উন্নয়ন থমকে থাকতো। সেই জায়গায় বর্তমান সরকার শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর গোলাম রাব্বানীর সভাপতিতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল রেঞ্জ ডিআইজি, বিএমপি কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ। এছাড়াও ববির শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১২ টায় ববির নবীন শিক্ষার্থীদের বরণ করেন। এর পর আলোচনা সভা আনুষ্ঠিত হয়। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানানো এবং উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে তাদের অনুপ্রাণিত করতেই এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে জানা বক্তরা।

আরিফ হোসেন
বরিশাল
১৬-১১-২৬

সংবাদটি শেয়ার করুন....