জাতীয় সমবায় দিবসে বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার পেলেন সাইফুল ইসলাম
নভেম্বর ০৯ ২০২৬, ০১:১০
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বিশেষ সমবায় ক্যাটাগরিতে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার অর্জন করেছেন মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
সমবায় কার্যক্রমে বিশেষ অবদান, সমবায়ীদের আর্থসামাজিক উন্নয়ন এবং সমবায় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ পুরস্কার অর্জনের মাধ্যমে মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায় সমিতি লিমিটেডের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে এ স্বীকৃতি অর্জন করায় মোঃ সাইফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
