চায়ের দোকান ছয়বার চুরি, কনক রায়ের পাশে দাঁড়াল ৮৪ ইভেন্ট
নভেম্বর ০৬ ২০২৬, ১০:৫১
বরিশাল ॥ অফিসের সামনেই ছোট্ট একটি চায়ের দোকান। দোকানটির মালিক কনক রায়। দুই মেয়ের পড়াশোনা আর সংসারের একমাত্র অবলম্বন তাঁর এই ছোট্ট দোকানটি।
একদিন চায়ের স্বাদ নিতে গিয়ে চোখে পড়ল, দোকানে নেই প্রয়োজনীয় কোনো মালামাল। খোঁজ নিয়ে জানা গেল, দোকানটিতে ছয়বার চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন কনক রায়। থমকে যাওয়ার উপক্রম হয়েছে তাঁর সংসার ও দুই মেয়ের পড়াশোনার স্বপ্ন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেলে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ৮৪ ইভেন্ট। সংগঠনটির পক্ষ থেকে প্রয়োজনীয় উপকরণ কিনে আবারও সাজিয়ে দেওয়া হয়েছে কনক রায়ের ছোট্ট চায়ের দোকানটি।
হয়তো আমাদের এই সহযোগিতা খুবই সামান্য, কিন্তু একজন মানুষের জীবনে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন জাগাতে পারে এই ছোট্ট উদ্যোগ। কনক রায়ের মুখের হাসি আর তাঁর চোখেমুখে ফুটে ওঠা আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় কিছু নয়, প্রয়োজন একটি মানবিক মন। মানুষের দুঃসময়ে পাশে থাকাই প্রকৃত মানবিকতা। ৮৪ ইভেন্ট—মানুষের পাশে, মানবিকতার টানে।
